শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে জেএমবি নেতা এরশাদের ২০ বছর সাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে জেএমবি নেতা এরশাদের ২০ বছর সাজা

চট্টগ্রামের আকবরশাহ থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র চট্টগ্রাম জেলার সাবেক কমান্ডার এরশাদ হোসাইনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বাকি তিন জনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী বলেন, বিস্ফোরক আইনের ৪ ধারায় এরশাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০ বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একবছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে এই মামলার অন্য তিন আসামি সুজন, মাহবুব ও বুলবুলের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

এর আগে গত ১১ এপ্রিল এই মামলায় যুক্তি–তর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার সময় নির্ধারণ করেছিল আদালত।

উল্লেখ্য ২০১৫ সালের ২৩ মার্চ নগরীর আকবরশাহ থানার মীর আ্উলিয়ার মাজার সড়কের এনআর স্টিল মিলের সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসা থেকে বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, বইসহ এরশাদকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিযানের সময়ে অন্য আসামিরা পালিয়ে যান। পরে এই ঘটনায় আকবর শাহ থানার তৎকালিন এস আই শহিদুর রহমান বাদি হয়ে মামলা করেন।

আফ/দীপ্ত সংবাদ