মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ২ তদন্ত কমিটি গঠন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ও ফায়ার সার্ভিস নিজ নিজ পক্ষ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই তদন্ত কমিটি করেছে।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক কবির উদ্দিন আহম্মদ জানান, তিন সদস্যের একটি কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ফায়ার সার্ভিসও আলাদা তদন্ত করছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

প্রতিবেশীরা জানান, শরীরে আগুন নিয়ে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। দগ্ধ ৯ জনের মধ্যে তিনজন মারা গেছেন।

ঢাকায় নেওয়ার পথে ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী মারা যান। পরে আজ তার ১৬ বছর বয়সী ছেলে শাওন ও দেবর সামিরও মারা যান। রানীর শরীর শতভাগ, শাওনের ৫০ শতাংশ এবং সামিরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More