শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন নিয়ন্ত্রণে, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন নিয়ন্ত্রণে, আহত ৪

চট্টগ্রাম নগরের চাকতাই এলাকায় রাজাখালীতে জনতা কোল স্টোরেজ নামে একটি শুটকি প্রক্রিয়াজাতকরণ কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ৪ জন আহত হয়েছে। এই ঘটনায় কারখানাটির ৪ তলা ভবনের একটি অংশ ধ্বসে পড়ে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৭টি গাড়ী প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, রাতে চারতলা পুরনো ভবনের নিচ তলায় শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ চলছিল। এসময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ভবনের একটি অংশ ধ্বসে পরার পাশাপাশি পুরো ভবনে আগুন লেগে যায়। এ ঘটনায় কারখানাটির অন্তত ৪ জন শ্রমিক আহত হয়েছে। আহত মোহাম্মদ তারেক, নুর হোসেন, মান্নান ও রবিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো.আব্দুল হালিম জানান, অ্যামুনিয়া গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ায়, আশপাশের ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি। রাত ৪ টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।