শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কাচ্চি ডাইন

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারে রং ব্যবহার ও পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরির অপরাধে কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) সকালে নগরীর চকবাজারে চালানো এই অভিযানে জামান হোটেলকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয় সেই বিষয়ে সতর্ক করা হয় প্রতিষ্ঠান দুটিকে।

ভোক্তাদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন যেকোন অপরাধে ভোক্তা অধিকার জিরো টলারেন্স জানিয়ে অভিযান অব্যাহত থাকার কথা জানায় সংস্থাটি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আকতার বলেন, ‘আমরা এ প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করেছি। উনাদের জরিমানা বাড়ানো হয়েছে। আগে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। আমাদের কাছে অপরাধ স্বীকার না করায় এখন আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।‘

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।