শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে একদিনের ব্যবধানে মিলল আরও এক শিশুর মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে একদিনের ব্যবধানে মিলল আরও এক শিশুর মরদেহ

চট্টগ্রামে একদিনের ব্যবধানে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কুসুমবাগ আবাসিকের নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচতলায় লিফটের বক্স থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নিহত শিশুটির নাম বর্ষা আক্তার (৭)।

স্বজনরা জানান, বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ ছিল।

এর আগে বুধবার (২৯ মার্চ) নিখোঁজের ৮ দিন পর নগরীর পাহাড়তলী ওয়ার্লেস মুরগীর ফার্ম এলাকার একটি ডোবা থেকে শিশু আবিদার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সবজি ব্যবসায়ী রুবেলকে। শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করছেন রুবেল।

 

এমি/দীপ্ত