বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

চক্ষু চিকিৎসায় দক্ষ জনশক্তি গড়ার আহ্বান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশে চক্ষুসেবায় দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ক্যাথলিন শেরউইন।

বাংলাদেশে চক্ষুসেবার উন্নয়নে একটি সুপ্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ক্যাথলিন শেরউইন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে নার্স প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণকালে তিনি এই আহ্বান জানান।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ভিশন ইনিশিয়েটিভের অধীনে অরবিসের ‘কম্প্রিহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট’এর আওতায় তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাথলিন শেরউইন বলেন, ‘কার্যকর চক্ষুসেবা প্রদানের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষ নার্সরা। তাদের প্রশিক্ষণে বিনিয়োগ করলে শুধু অস্ত্রোপচারের ফলাফলই উন্নত হয় না, বরং রোগীদের সহানুভূতিশীল ও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হয়।তিনি প্রতিরোধযোগ্য অন্ধত্ব মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের উপদেষ্টা জাহিদা ইস্পাহানি, সিইও ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারুজ্জামান এবং অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদসহ সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More