বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ল মাইক্রোবাস। ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক পাচারকারীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। আজ ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার উপরে। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়। ‌মাইক্রোবাসে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন মাইক্রোবাস চালক অনিক হোসেন বিপ্লবকে। ‌এ সময় পুলিশ ঘটনার স্থলে পৌঁছালে স্থানীয়রা অনিককে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দূরত্ব গতিতে গন্তব্য নয় মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাজা ও মাইক্রোবাদ সহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই ঘটনার সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করতে পুলিশ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More