শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা

 

ঘন কুয়াশার কারণে সারাদেশে দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেতুঁলিয়ায় আজকের সর্বনিন্ম তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশু ও বয়স্করা।

দক্ষিণের জনপদ পটুয়াখালীতে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শীত বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। দুর্ভোগে রয়েছে চরাঞ্চলে বসবাসকারীরা।

আগামী এক সপ্তাহ শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এসএ/দীপ্ত নিউজ