শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জীবনযাপন

মজাদার জামের শরবত তৈরি করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মজাদার জামের শরবত তৈরি করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

গ্রীষ্মের মধুমাখা সব ফলের ভিড়ে অন্যতম হলো জাম। পুষ্টিগুণে ভরপুর এই ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। জাম দিয়ে তৈরি করা যায় সুস্বাদু শরবত। যা পুষ্টি জোগানোর পাশাপাশি সতেজ থাকতেও সহায়তা করে। চলুন জেনে নিন জামের শরবত তৈরির রেসিপি–

যা যা লাগবে

পাকা জাম– ২ কাপ, চিনি– স্বাদমতো, ঠান্ডা পানি– পরিমাণমতো, বিট লবণ– স্বাদমতো, কাঁচা মরিচ– স্বাদমতো ও লেবুর রস– ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে জাম ধুয়ে চটকে বীজগুলো ছাড়িয়ে নিন। এবার একটি ব্লেন্ডারে বীজ ছাড়ানো জাম, পানি, চিনি, লেবুর রস, কাঁচা মরিচ ও বিট লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে বরফকুচি মিশিয়ে গ্লাসে পরিবেশন করুন। জাম আপনার পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে।

এফএম/দীপ্ত নিউজ