শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

গ্রাহকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা দেবে সোনালী লাইফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গ্রাহকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা দেবে সোনালী লাইফ

দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা এখন থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সোমবার (১৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

এদিন রাজধানীর তেজগাঁওয়ে সোনালী লাইফের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে টেলিমেডিসিন সেবাদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সোনালী লাইফের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষে কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সোনালী লাইফ ও মিলভিকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা–কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি মিলভিক তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোনালী লাইফের বিভিন্ন পরিকল্পনা দ্রুত ও সহজলভ্য উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

অনুষ্ঠানে রফিকুল ইসলাম বলেন, “গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় আমাদের গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একই সঙ্গে সহজেই পাবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এ সময় মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, “সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকেরা শুধু মানসম্মত স্বাস্থ্যসেবাই পাবেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।”