শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোস্ত ব্যবসায়ীর খামার থেকে চোরাই গাভী উদ্ধার, গ্রেপ্তার দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোস্ত ব্যবসায়ীর খামার থেকে চোরাই গাভী উদ্ধার, গ্রেপ্তার দুই

ফেনীর সোনাগাজীতে গোস্ত ব্যবসায়ী কামাল উদ্দিনের খামার থেকে ৫৫ হাজার টাকা মূল্যের একটি চোরাই গাভী উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক শফি উল্যাহ বাদী হয়ে ছয়জনের নামে মামলা দায়ের করেছেন। এক কিশোর ও কসাই সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন– সোনাগাজী পৌর এলাকার তুলাতলী গ্রামের আবুল কাশেমের ছেলে, সোনাগাজী বাজারের গোস্ত ব্যবসায়ী কামাল উদ্দিন (৩৬) ও চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মৃত মো. ইসমাইলের ছেলে ইমরান হোসেন মারুফ (১৬)। মামলার অপরাপর আসামিরা হলেন– চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া গ্রামের সিদ্দিক আহমদের ছেলে হেলাল উদ্দিন, চর গণেশ গ্রামের পান্ডব বাড়ির মোজাম্মেল হোসেন ও অজ্ঞাতনামা ১–২ জন।

পুলিশ, ক্ষতিগ্রস্ত গরুর মালিক ও এলাকাবাসী জানায়, চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া লন্ডনী পাড়া গ্রামের মো. শফি উল্যাহ প্রতিদিনের ন্যায় তার মালিকীয় একটি গাভী তার বাড়ির উত্তর পাশে খালি জমিতে বিচরণের জন্য বুধবার সকালে রশি দিয়ে বেধে রেখে যান। দুপুর আড়াইটার দিকে খোঁজাখুজির পর যথাস্থানে গরুটি না পেয়ে বিকালের দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন আসামিরা রাতে জবাই করার জন্য পিকআপযোগে গোস্ত ব্যবসায়ী কামাল উদ্দিনের খামারে নিয়ে গেছেন। সেখানে গিয়ে তিনি তার গরুটি শনাক্ত করেন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে তিনি বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান মামলা দায়ের ও দুইজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আফ/দীপ্ত সংবাদ