অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল–আশকার নিহত হয়েছেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
বিবৃতিতে পিএফএ জানায়,, ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে আল–আশকার নিহত হন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘাতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের শত শত ব্যক্তি নিহত হয়েছেন। ৩২ বছর বয়সী সেলিম আল–আশকারও সেই তালিকায় যুক্ত হলেন।
পিএফএ তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, মাত্র ৫ মাস আগে বিয়ে করেছিলেন আল–আশকার। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।
এদিকে, আল–আশকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিলি‘র ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো।
এসএ