বুধবার, জুন ৩, ২০২৬
বুধবার, জুন ৩, ২০২৬

ভারতের গোয়া শহরে এখনো বিদ্যমান পর্তুগিজদের ঐতিহ্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গোয়া রাজ্যের রাজধানী এবং প্রশাসনিক সদর দপ্তর হলো পাঞ্জিম।

গোয়া রাজ্যের রাজধানী এবং প্রশাসনিক সদর দপ্তর হলো পাঞ্জিম। যা স্থানীদের কাছে পানাজি নামে পরিচিত। এর উত্তরে মহারাষ্ট্র, পূর্ব ও দক্ষিণে কর্ণাটক রাজ্য, আর পশ্চিম উপকূলে আরব সাগর।

আরব সাগরের মোহনায় মাণ্ডবী নদীর তীরে অবস্থিত এই ছিমছাম শহরটি রঙিন পর্তুগিজ শৈলীর ভবন, ঐতিহাসিক ল্যাটিন কোয়ার্টার এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। পর্তুগিজরা ১৬ শতকের শুরুতে সওদাগর হিসেবে এখানে এসে ঘাঁটি গাড়লেও, পরে তারাই এই রাজ্য শাসন করেছে সাড়ে চারশো বছর।

পাঞ্জিম একটি দ্বীপ, যা পর্তুগিজদের রাজধানী ওল্ড গোয়ার সাথে সংযুক্ত। শহরে দুটি রাস্তা আছে ঐতিহাসিক তারিখের নামে, একটি ১৮ই জুন রোড এবং দ্বিতীয়টি ৩১শে জানুয়ারি রোড। আর পুরো এলাকাটিকে বলা হয় ফনটেইনহাস।

শহরের বিভিন্ন স্থাপনার ইটের গাঁথুনি না দেখলে পাঞ্জিম ভ্রমনটাই বৃথা হয়ে যায়। এখানে আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে, মারুতি মন্দির, আদিল শাহ প্রাসাদ বা পুরাতন সচিবালয়, কাবো রাজ ভবন, মহালক্ষ্মী মন্দির, আওয়ার লেডি অফ ইম্যাকুলেট কনসেপশন চার্চ।

আরব সাগরের পাশে, পর্তুগিজ ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে— গোয়া, ভারতের সবচেয়ে ছোট কিন্তু ধনী রাজ্য।

 

মোহাম্মদ হাসিব/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More