শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২ দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে সড়কপথে তিনি গোপালগঞ্জ যাবেন।

তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাবেন।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

পরদিন শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

শুক্রবার বিকালে সড়কপথে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।

 

এসএ/দীপ্ত নিউজ