দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গোপালগঞ্জে জাল টাকাসহ দম্পতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোপালগঞ্জে জাল টাকাসহ দম্পতি আটক

গোপালগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) রাতে শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সদস্য এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন: কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর ৪র্থ তলার একটি ইউনিট ভাড়া নিয়ে জাল টাকা তৈরির খবরে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হয়। এ সময় টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। এসময় ওই বাসা থেকে ১টি ল্যাপটপ, দুটি প্রিন্টার, ক্যামিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, সুতা ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। জাল টাকা ছাপানো চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান ওসি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

সবুজ/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।