শিরোনাম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে আগুন, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে আগুন, নিহত ৯

রাজধানী মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস, মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তালহা বিন জসিম আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে

এদিকে, ফায়ার সার্ভিস, পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে, আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ৩ জন। তারা হলেন– মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।