শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে ট্রাক চাপায় ছা‌ত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে ট্রাক চাপায় ছা‌ত্রের মৃত্যু

 

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী জোবায়ের আহমেদ (১৫) ও নিরব হোসেন (১৮) নামে দুই ছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে আর‌োও এক ক‌লেজ ছাত্র।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চন্দ্রা পল্লী‌বিদ‌্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোবায়ের সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে। সে সফিপুর টাঙ্গাইল শাহীন ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। আর নিরব মানিকগঞ্জ শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে। সে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র।

তারা দুজনেই পরিবারের সাথে গাজীপুরের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানায়, ঘটনাস্থ‌লে স্কুল ছাত্র নিরব নিহত হয়। আহত ক‌লেজ ছাত্র জোবা‌য়ের ও নাদিমকে স্থানীয়রা উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যায়। হাসপাতা‌লে নেবার প‌থে মারা যায় জোবা‌য়ের। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ‌কিছু সময় বন্ধ থা‌কে।

নাও‌জোড় হাইও‌য়ে থানার ও‌সি সাখাওয়াত হো‌সেন জানান, মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। আইনগত ব্যাবস্থা প‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।