শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছে পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছে পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ বা গাজা শান্তি বোর্ডে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবসহ আটটি মুসলিম দেশ। বুধবার (২১ জানুয়ারি) এক যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্বীকার করেন যে, কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেয়া সম্ভব নাও হতে পারে।

যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ‘বোর্ড অব পিস‘-এ তাদের একজন করে প্রতিনিধি পাঠাবে।

প্রতিবেদনে আরও বলা হয়– মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে শান্তি বোর্ডে যোগদানের পরিকল্পনা ঘোষণা করেছে। অন্য পাঁচটি দেশ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছিল। ট্রাম্প বিশেষভাবে সৌদি আরবকে এই পর্ষদে অন্তর্ভুক্ত করতে আগ্রহী ছিলেন এবং প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

গাজা শান্তি বোর্ডকে ২০২৭ সালের শেষ নাগাদ গাজার যুদ্ধ–পরবর্তী ব্যবস্থাপনা তদারকির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এই বোর্ডকে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন সংঘাত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করতে চায়।

প্রস্তাবিত বোর্ডটির আজীবন চেয়ারম্যান হবেন ডনাল্ড ট্রাম্প। বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে এক বিলিয়ন মার্কিন ডলার ফি দিতে হবে।

এর আগে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। তিনি দাবি করেন, আগামী তিন সপ্তাহের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা না করলে হামাসকে নিশ্চিহ্ন করে দেয়া হবে।