
গাজায় হামলা আরও জোরদার করছে ইসরাইল

ফিলিস্তিনের গাজায় আজ রবিবার (২২ অক্টোবর) থেকে হামলা আরও জোরদারের পরিকল্পনা করছে ইসরাইল।
গতরাত শনিবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
উত্তর গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য দক্ষিণে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যে কোনো সময় স্থল অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।
এদিকে, ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে।
গতকাল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এসএ/দীপ্ত নিউজ








