ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের তিন বছর পূর্ণ হয়েছে। এই সময়ে প্রাণহানি ছাড়িয়েছে ৭৪ হাজার।
যুদ্ধবিরতি কার্যকরের প্রায় এক বছরেও হামলা পুরোপুরি থামায়নি নেতানিয়াহুর সেনারা। এতে হত্যা ও ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না গাজাবাসী।
চারিদিকে কেবল ধ্বংসস্তুপ আর ধ্বংসস্তুপ। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯০ শতাংশের বেশি স্থাপনা। দেখে মনে হচ্ছে কোন মহাপ্রলয় ঘটেছে এই শহরের ওপর দিয়ে।
২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর প্রায় তিন বছর পার হলেও ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অবরুদ্ধ উপত্যকাটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাড়িঘর, সড়ক, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামোর বড় অংশই আজ নিশ্চিহ্ন।