শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় অনাহারে ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় অনাহারে ১৫ জনের মৃত্যু

ইসরায়েলের অব্যাহত হামলা ও ত্রাণ সহায়তা বন্ধ থাকায় গাজা উপত্যকায় মঙ্গলবার অনাহারে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাত্র ছয় সপ্তাহ বয়সী এক নবজাতক রয়েছে।

এতে করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টি ও অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে; যাদের মধ্যে ৮০ জনই শিশু।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দীর্ঘদিন ধরেই গাজাতে খাদ্য সরবরাহ ঢুকতে না দেয়ায় উপত্যকাটিতে ক্ষুধা এবং দারিদ্র্য ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, কর্মক্ষেত্রে চিকিৎসক ও মানবিক সহায়তাকারীরা নিজেরাই ক্ষুধা ও ক্লান্তিতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। জাতিসংঘের মহাসচিব এই পরিস্থিতিকে ভয়াবহ দৃশ্যপট হিসেবে মন্তব্য করেছেন।

এদিকে, মঙ্গলবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে।