শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় ৫টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় ৫টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

সারাদেশে চতুর্থ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) গাইবান্ধার ৫টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধা শহরের মডার্ন স্কুল সংলগ্ন একটি, বল্লমঝাড় গ্রামে একটি, সাদুল্লাপুরে একটি, গোবিন্দগঞ্জে একটি এবং ফুলছড়িতে একটিসহ মোট ৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্তৃতিক কেন্দ্রের উদ্ধোধন করা হয়।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের সভাকক্ষে বড় পর্দায় উদ্ধোধনী অনুষ্ঠান দেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীরসহ গাইবান্ধার সরকারী বেসরকারী কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।

 

এমি/দীপ্ত