শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

‘খেলা হবে’ বললেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘খেলা হবে’ বললেন সাকিব আল হাসান

আগামী ২৩ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টেন লিগ। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে এক ভিন্ন বার্তা দিলেন বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান।

সব ঠিক থাকলে, এবারের টি-১০ লিগেই অভিষেক হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের। এখন পর্যন্ত টি-১০ লিগে টাইগার্সের সর্বোচ্চ সাফল্য প্লে অফ। অধরাই রয়ে গেছে শিরোপা। সেই স্বপ্ন পূরণে এবার বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়কে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

দলটি শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করেছে। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে সাকিব বলেন, ‘আমি ২০২২ সালের ২৩ নভেম্বর আবুধাবি টি-টেন লিগের বাংলা টাইগার্সের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি আপনার দল। প্রতিটি ম্যাচে আপনারা মাঠে আসুন এবং আমাদেরকে সমর্থন করুন। খেলা হবে!’