শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়া অসুস্থ, বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়া অসুস্থ, বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি

রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। জনগণের কাছে দোয়া কামনা করছি। আশা করি দ্রুতই সেরে উঠবেন।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।। বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি‘সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।