শিরোনাম
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট তামজিদ সুলতান মুগ্ধ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুরে বিএনপি নেতা তামজিদ সুলতান মুগ্ধ‘র উদ্যোগে এ আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি‘র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় এবং জনগণের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

পরে উপস্থিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।