শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফোরাম অব ইয়াং প্রফেশনালসের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফোরাম অব ইয়াং প্রফেশনালসের দোয়া মাহফিল

গণতন্ত্রের মা খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে ফোরাম অব ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি)। রোববার (৩০ নভেম্বর) বাদ আসর রাজধানীর রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক রাশেদ উল হক সরকার। এতে মোহাম্মদ সোহাগ, বাকের, বোরহান, মিলন, সেলিম, তানভীরসহ ফোরামের বিভিন্ন স্তরের সদস্যরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, বেগম জিয়ার অনুপস্থিতি মানেই দেশের অভিভাবকহীন হওয়ার শঙ্কা। গণতান্ত্রিক চর্চার অন্যতম বাতিঘর হিসেবে বিবেচিত বেগম জিয়া তার আপোষহীন নেতৃত্ব ও সুশাসনের কারণে তরুণ প্রজন্ম তথা দেশের আপামর মানুষের কাছে বরণীয় হয়ে আছেন। তার অসুস্থতার খবরে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশের এই ক্রান্তিকালে তাকে খুব বেশি প্রয়োজন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

আয়োজকরা বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া কামনা করেছেন।