শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

খালেদা জিয়ার ‘রুহের মাগফেরাত’ কামনা করলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়ার ‘রুহের মাগফেরাত’ কামনা করলেন বিএনপি নেতা
সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘রুহের মাগফেরাত’ কামনা করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

রবিবার (২৩ জুন) সন্ধ্যায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আমি আরেকটি বিষয় গভীর দুঃখের সঙ্গে প্রকাশ করছি। আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। আজকের এই জরুরি মিটিংয়ে তার জন্য দোয়া হবে, আপনারা সবাই থাকবেন।’

এ বক্তব্য দেওয়ার কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই হতবাক হয়ে ক্ষোভও প্রকাশ করেন।

নাম না প্রকাশের শর্তে দলের একাধিক কর্মী বলেন, জীবিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কীভাবে করে? এটা তার (সাইফুল) দায়িত্বহীন বক্তব্য। ২৮ অক্টোবরের আন্দোলনের পর উনি রংপুরে এই প্রথম সভায় এসেছেন। আর এসেই বক্তব্যে বিতর্ক তৈরি করলেন।

আল/ দীপ্ত সংবাদ