
খালেদা জিয়ার জন্য উপহার পাঠালো চীনা দূতাবাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।
শুক্রবার (২৩ জুন) বিকেলে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িতে করে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘কুরিয়ার সার্ভিসের গাড়িতে করে চীনা দূতাবাস কয়েকটি প্যাকেটে উপহারসামগ্রী পাঠিয়েছে। শুক্রবার হওয়ায় ওই সময় আমরা কেউ ওই কার্যালয়ে ছিলাম না।‘
তিনি জানান, উপহারসামগ্রীর প্যাকেটের ওপর খালেদা জিয়ার নাম লেখা ছিল। প্যাকেটগুলোর ভেতরে ফল এবং স্ন্যাকস ও বিস্কুট জাতীয় কিছু রয়েছে।
চীনা দূতাবাসের এসব উপহার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।
আফ/দীপ্ত নিউজ








