আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার সিদ্ধান্তটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি'কে হত্যা করা একটি 'ভুল সিদ্ধান্ত' ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের ডেমোক্র্যাটিক পার্টি প্রধান ইয়ার গোলান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি‘কে হত্যা করা একটি ‘ভুল সিদ্ধান্ত‘ ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি প্রধান ইয়ার গোলান। 

ইসরাইলের তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় শহর রিশন লেজিওনে একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ইয়ার গোলান এই মন্তব্য করেন বলে গত শুক্রবার (০৯ অক্টোবর) ‘দ্য টাইমস অব ইসরাইল’ প্রতিবেদন প্রকাশ করেছে।

ইয়ার গোলান বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনির মতো ব্যক্তিত্বকে হত্যা করাটা ভুল ছিল। তিনি মরার যোগ্য ছিলেন না—এমন নয়, কেবল বিষয়টি ইসরাইল রাষ্ট্রের স্বার্থের অনুকূলে যায়নি।’

ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি।

গোলান দাবি করেন, আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ক্ষমতা গ্রহণের ফলে ইরান এখন ‘আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের’ নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান এই অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগতভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে এবং প্রণালি দিয়ে বাণিজ্যিক তেল চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পায়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More