শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ক্যারিয়ারে শেষ টেস্ট খেলছেন ম্যাথিউস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্যারিয়ারে শেষ টেস্ট খেলছেন ম্যাথিউস

১৬ বছরের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট খেলেই লাল বলের আন্তর্জাতিক জার্সি তুলে রাখবেন লঙ্কান ক্রিকেটার।

২০০৯ সালে গলের মাঠেই যাত্রা শুরু করেছিলেন এই লঙ্কান কিংবদন্তি। মাঝের সময়টায় সাদা জার্সিতে ব্যাট হাতে উপহার দিয়েছেন স্মরণীয় অনেক ইনিংসই। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলে ৪৪ গড়ে করেছেন আট হাজার ১৬৭ রান। ১৬টি শতকের পাশাপাশি হাঁকিয়েছেন ৪৫টি অর্ধশতক। বল হাতে শিকার করেছেন ৩৩টি উইকেট। টেস্ট ক্রিকেটে লঙ্কানদের মধ্যে ম্যাথিউসের চেয়ে বেশি রান করেছেন কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী এক বছর শ্রীলঙ্কার কোনো টেস্ট ম্যাচ নেই। এত দীর্ঘ সময়ে নিজের ছন্দ ও ফিটনেস ধরে রাখা সম্ভব নয়। তাই এ সময়টাতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান ক্রিকেটের সোনালী যুগের শেষ তারকা।