শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ক্যান্সার চিকিৎসায় এক রোগীর পেছনেই খরচ ২৫ লাখ !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্যান্সার চিকিৎসায় এক রোগীর পেছনেই খরচ ২৫ লাখ !

 

ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নিঃস্ব হচ্ছেন দেশের অনেক মানুষ।

বিআইডিএসের এক গবেষণায় দেখা গেছে, একজন রোগীর পেছনে গড়ে পাঁচ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়। এই অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসা–সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

২০২৩ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের এক গবেষণায় উঠে এসেছে, একজন ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রথম পর্যায়ে গড়ে তিন লাখ ৩০ হাজার টাকা খরচ হয়। দ্বিতীয় স্তরে প্রয়োজন হয় সাত লাখ টাকা। শেষ পর্যন্ত এই খরচ আরও বেড়ে যায়।

আরও পড়ুন: ডায়াবেটিক কর্ণার চালু করলো দেশের অন্যতম রিটেইল চেইনশপ স্বপ্ন

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটউট ও হাসপাতালে রোগীর ভিড় লেগেই থাকে। এখানে খরচ তুলনামূলক বেশ কম। কিন্তু অনেককে যেতে হয় বেসরকারি হাসপাতালে। ফলে গুণতে হয় মোটা অঙ্কের টাকা।

এই অবস্থায় ক্যান্সারের চিকিৎসায় সরকারি সুযোগ–সুবিধা বাড়ানোর পাশাপাশি, একটি জাতীয় নীতিমালা করার পরামর্শ সাবেক এই বিএমএ নেতার।

আরও পড়ুন: লাইসেন্সবিহীন সব হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

 

এসএ/দীপ্ত নিউজ