শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা এরইমধ্যে তার অস্থিতে ছড়িয়ে পড়েছে। রবিবার (১৮ মে) এক বিবৃতিতে তার দপ্তর বিষয়টি জানায়।

৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবজনিত জটিলতার কারণে চিকিৎসকের পরামর্শ নেন এবং শুক্রবার তার ক্যান্সার শনাক্ত হয়। খবর বিবিসির।

তারা বলেছে, পরীক্ষা–নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে জো বাইডেনের দপ্তর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেছে, গত সপ্তাহে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে৷ তখন পরীক্ষা–নিরীক্ষায় তার প্রোস্টেটে একটি নতুন গুটি ধরা পড়ে। পরে, শুক্রবার, চিকিৎসকরা নিশ্চিত করেন, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রাস্ত।

ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক, যার গ্লিসন স্কোর ৯। এটি হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে, আশার কথা হলো, ক্যান্সারটি হরমোন–সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

আল