শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খেলা

কোহলির জার্সি পেলেন মিরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কোহলির জার্সি পেলেন মিরাজ

মিরপুর টেস্ট শেষে বাংলাদেশের অলরাউন্ডারকে নিজের ওয়ানডে জার্সি উপহার দিলেন ভারতের ব্যাটিং গ্রেট। ওয়ানডে সিরিজের সময় কোহলির কাছে তার একটি জার্সি চেয়েছিলেন মিরাজ। টেস্ট সিরিজ শেষে সেই কাঙ্ক্ষিত উপহার পেয়ে গেলেন তিনি।

মিরাজ বলেন, “আমিই তার কাছে চেয়েছিলাম একটি জার্সি। তার মতো গ্রেট ব্যাটসম্যানের একটি জার্সি নিজের সংগ্রহে রাখতে পারা বড় ব্যাপার। আজকে তিনি ডেকে নিয়ে জার্সি দিলেন। বেশ মজাও করলেন তিনি, ‘মেহেদী, আমাকে আউট করে আমার কাছ থেকে জার্সি নিয়ে যাচ্ছিস…!’ খুব ভালো লেগেছে যে এত বড় একজন ক্রিকেটার আমার কথাটি মনে রেখে উপহার দিয়েছেন।”

মিরাজ পরে জার্সি উপহারের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেন, “সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।”