শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে শঙ্কা
সংগৃহীত ছবি

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন চূড়ান্ত দল নির্বাচনের আগ পর্যন্ত মেসির ফিটনেস নিয়ে অপেক্ষা করা হবে।

ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শনিবার পেরুর বিরুদ্ধে গ্রুপে পর্বে ২–০ গোলের জয়ের শেষ ম্যাচটি খেলতে পারেননি মেসি।

বুধবার আর্জেন্টিনার অনুশীলন সেশনেও ছিলেন না মেসি। এ সময় স্কালোনি বলেছেন, তার ব্যপারে পরে সিদ্ধান্ত জানানো হবে। অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা কিছুক্ষন অপেক্ষা করে সিদ্ধান্ত জানাবো। এখনো একদিন সময় বাকি আছে, যা আমাদের জন্য সুখবর। অনুশীলনের উপর নির্ভর করেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

স্কালোনি বলেছেন ম্যাচের প্রস্তুতি নিয়ে তিনি ৩৭ বছর বয়সী মেসির সাথে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, ‘আমরা তাকে যথাসম্ভব দলে রাখার চেষ্টা করবো। কিন্তু সে যদি প্রস্তুত না থাকে সেটা অন্য বিষয়। দলের জন্য সেরা সমাধানই আমরা বেছে নিব। আমি মনে করি পুরোপুরি ফিট হতে মেসি সময় নিক, একইসাথে যতটা সম্ভব অনুশীলনও শুরু করুক।’

এদিকে ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ মেসিকে নিয়ে অথবা মেসিকে ছাড়া আর্জেন্টিনার বিরুদ্ধে বড় কোন পরিবর্তন আশা করছেন না। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জানি সর্বোচ্চ পর্যায়ে আমরা খেলতে নামবো। মেসি এমন একজন খেলোয়াড় যিনি ম্যাচের পার্থক্য গড়ে দেন। আমরা মাঠে তাকে ছাড়া ও তাকেসহ আর্জেন্টিনার বিরুদ্ধে আগেও খেলেছি। এতে আর্জেন্টিনার গেমপ্ল্যান খুব একটা পরবির্তন হয়না। এই দলের কোচ দীর্ঘদিন ধরে তাদের সাথে আছে, যে কারনে একটি দল হিসেবে তারা গড়ে উঠেছে। সবসময়ই মাঠে তারা জয়ের জন্য প্রস্তুত থাকে। তবে আমরাও সবদিক থেকে নিজেদের প্রস্তুত করে তুলেছি।’

আল / দীপ্ত সংবাদ