দীপ্ত নিউজ
বাংলাদেশ

এখন কারও ব্যাপারে আমার অভিযোগ-অনুযোগ নেই: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এখন কারও ব্যাপারে আমার অভিযোগ-অনুযোগ নেই: তথ্যমন্ত্রী

চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানোর বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কারণ নিশ্চয়ই আছে।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

রোববার তাকে অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাভাবিকভাবে আগামী বছরের (২০২৩ সাল) ২৫ অক্টোবর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল মকবুল হোসেনের।

সরকারের শেষ সময়ে একজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তিনজন পুলিশ কর্মকর্তাকে অবসর দেওয়া হলো। সরকারবিরোধী কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তিনজন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন, উনি বলেছেন তারা কাজ করতেন না। অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় না, সেটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।