শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

কোনোরকমে দুইশ ছুঁয়েই অলআউট বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোনোরকমে দুইশ ছুঁয়েই অলআউট বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ‘পাকিস্তান শাহিনস‘ এর বিপক্ষে ৭০ বল বাকী থাকতে ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ‘এ‘ দলের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি মুশফিকুর রহিম–জাকের আলির মতো ব্যাটাররা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দুবাইয়ের স্পোর্টিং উইকেটে বাংলাদেশের কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও সেটা কাজে লাগাতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে।

পাকিস্তান শাহিনসের হয়ে ৪ উইকেট নিয়েছেন উসামা মীর। দুটি উইকেট নিয়েছেন মুবাশ্বির খান।

আল