শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

কোটা আন্দোলন: শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোটা আন্দোলন: শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে তারা এ কর্সসুচি পালন করছেন৷ এর ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

সকাল সাড়ে ১০ টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বাতিলের দাবিতে অবস্থান দেয় কয়েক শতাধিক শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন । এসময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে৷ এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে পড়ে ভোগান্তীতে পড়েন যাত্রী ও চালকেরা।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়৷ পরে প্রশাসের আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয়৷

শিক্ষার্থীরা বলেন, যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশে সরকারি চাকরিতে করার আগ্রহও হারাবে। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন না, এই আন্দোলন আমাদের সকলের ভবিষ্যৎ নিশ্চিতের আন্দোলন।

সুমন / আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।