শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

কেরামত উল্লাহ বিপ্লবের আমিরাতের ‘গোল্ডেন রেসিডেন্সি’ অর্জনে আরডিজেএর শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেরামত উল্লাহ বিপ্লবের আমিরাতের ‘গোল্ডেন রেসিডেন্সি’ অর্জনে আরডিজেএর শুভেচ্ছা

সংযুক্ত আরব আমিরাত সরকারের মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন রেসিডেন্সি’ অর্জন করায় বিশিষ্ট সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)।

বুধবার (১৯ মার্চ) সংগঠনের সভাপতি মুর্তজা হাজার লিটন ও সাধারণ সম্পাদক ইমরুল কাওছার ইমন এক অভিনন্দন বার্তায় বলেন, আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরিতে প্রথম কোনো বাংলাদেশি সাংবাদিক হিসেবে কেরামত উল্লাহ বিপ্লবের এই স্বীকৃতি দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক গৌরবময় অর্জন। তার দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং অনুসন্ধানী সাংবাদিকতা—বিশেষ করে প্রবাসী শ্রমিকদের জীবন, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে তার অবদান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের।

নেতৃবৃন্দ আরও বলেন, কেরামত উল্লাহ বিপ্লব রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাবেক সভাপতি হিসেবে সংগঠনের জন্যও গর্বের প্রতীক। তার এই অসাধারণ অর্জন দেশের গণমাধ্যমকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তার আরও সাফল্য ও অগ্রগতি কামনা করছি এবং আশা করছি, তিনি ভবিষ্যতেও মুক্ত সাংবাদিকতা ও মানবিক সাংবাদিকতার পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবেন।