শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কেরানীগঞ্জ ‘জাবালে নুর টাওয়ারে’ লাগা আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেরানীগঞ্জ ‘জাবালে নুর টাওয়ারে’ লাগা আগুন নিয়ন্ত্রণে

অবশেষে দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাজধানীর কেরানীগঞ্জ বাণিজ্যিক কাম আবাসিক ভবন ‘জাবালে নূর টাওয়ারে’ লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনে আটকে পড়া ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবশেষ ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘জাবালে নূর টাওয়ার‘ বাণিজ্যিক কাম আবাসিক ভবন। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন, ওপরে আবাসিক কোয়ার্টার রয়েছে। ভবনটি কয়েকটি স্বতন্ত্র অংশে বিভক্ত হলেও বেজমেন্ট একটি মাত্র, যার প্রবেশপথও মাত্র দুটি।

শাহজাহান শিকদার আরও বলেন, বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট কেটে কেটে ভেতরে ঢুকে আগুন নেভাতে হয়েছে। ধোঁয়ার কারণেও কাজ করতে বেগ পেতে হয়েছে। এই অগ্নিকাণ্ডের বিষয়ে ইন্সিডেন্ট কমান্ড পোস্টের সামনে শর্ট ব্রিফিং করবেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

এর আগে, ভোর ৫টা ৩৭ মিনিটে ‘জাবালে নূর টাওয়ার’ ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

এসএ