শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

কুড়িগ্রামে তিস্তা দুধকুমার ও ধরলা নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপৎসীমার কাছকাছি অবস্থান করছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ও চরাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর, খেয়ার আলগা চরের অনেক বাড়িতে পানি প্রবেশ করায় তারা উচ্চু স্থানে আশ্রয় নিয়েছে।

এ ছাড়া উলিপুর উপজেলার বেগমগঞ্জ সাহেবের আলগা এবং চিলমারী উপজেলার কয়েকটি এলাকায় বসতবাড়ীতে পানি উঠায় দুর্ভোগে পড়েছে মানুষজন।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা ধরলা ও দুধ কুমারের পানি হ্রাস পেলেও জেলার ভাটিতে পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্রের পানি নামতে কিছুটা সময় লাগবে।

ইউনুস আলী/শায়লা/দীপ্ত নিউজ