শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কুকুরের সার্ফিং প্রতিযোগিতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুকুরের সার্ফিং প্রতিযোগিতা!

স্পেনের বার্সেলোনার মাসনউ বিচে হয়ে গেলো কুকুরের সার্ফিং প্রতিযোগিতা। মানুষ ও প্রাণীর অকৃত্রিম সম্পর্কের প্রতিফলন ঘটাতে এই প্রতিযোগিতা বলে জানান আয়োজকরা।

সমুদ্র সৈকতে মালিকদের সঙ্গে সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে কুকুররা। স্পেনের বার্সেলোনার মাসনউ বিচের এমন দৃশ্যে উৎফুল্ল দর্শনার্থীরা। পোষা প্রাণী নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি মালিকরাও।

প্রতিযোগী আলবার্তো মৌরি বলেন, ‘আমরা জিতেছি। যেহেতু আমি প্রশিক্ষণ দেই। তাই আমি নিজের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। তবে, আমার প্রাণীটির দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।‘

আরেক প্রতিযোগী আফ্রিকা ফার্নান্দেজ বলেন, ‘ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া কঠিন। আমি জেদি ছিলাম, আমি শেষ করবোই। আমরা পেরেছি।‘

প্রতিযোগী আলবা কর্টেস বলেন, ‘সে বেশ শান্ত। বেশির ভাগ সময় শুয়ে থাকে। আজ সে দারুন কিছু করেছে। তাই আমার জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ হয়েছে।‘

এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ ও প্রাণীর সম্পর্ক ফুটে ওঠে বলে মনে করেন আয়োজকরা।

সংগঠক লিয়া সাবত বলেন, ‘পোষা প্রাণীদের সাথে প্রতিযোগিতায় অংশ নিলে এক ভিন্নরকম আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। পোষা প্রাণী, মানুষ ও সমাজের জন্য এটি একটি ভালো দিক।‘

আয়োজনে অংশ নেওয়া কুকুরগুলো নজর কাড়ে সবার। সার্ফিং বোর্ড সামাল দেওয়া ও ঢেউ উপেক্ষা করে এগিয়ে যাওয়ার কৌশল মুগ্ধ করে দর্শনার্থীদের।

আফ/দীপ্ত নিউজ