শিরোনাম
আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দীপ্ত নিউজ
অন্যান্য

কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে?

আজ ৬ মে ২০২৪, সোমবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক, কর্মক্ষেত্র, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? দিনের শুরুতেই ধারণা নিতে একবার পড়তে পারেন আজকের রাশিফল।

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। এগুলো হলো; মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। গ্রহ–নক্ষত্রের অবস্থান দেখে জ্যোতিষীরা মানুষের ভাগ্য সম্পর্কে বলতে পারার শাস্ত্রটি অতি প্রাচীন হলেও বেশ সূক্ষ্ম।

মেষ

যারা যৌথ ব্যবসা করেন, তাদের আজ পার্টনারের সঙ্গে মতভেদ হতে পারে। চাকরিজীবীদের আজ অতিরিক্ত কাজের চাপ থাকবে। অর্থ ও স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি আজ ভালো যাবে। পরিবারের সাপোর্ট পাবেন।

বৃষ

চাকরিজীবী ও ব্যবসায়ীদের আজ দিনটি ভালো যাবে। বেকাররা চাকরির ইন্টারভিউতে ইতিবাচক সাড়া পেতে পারেন। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।

মিথুন

স্বাস্থ্যের অবনতির কারণে দিনটি আশানুরূপ যাবে না আজ। কানে ইনফেকশন হতে পারে। বাড়ি বা কর্মক্ষেত্রে আজ সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের আজ কোনো প্রস্তাব গ্রহণ করার আগে ভালো করে ভাবতে হবে। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। অর্থের অভাবে আপনাকে ঋণ নিতে হতে পারে।

কর্কট

ফিন্যান্সে কর্মরত ব্যক্তিরা আজ সাফল্যের তুঙ্গে থাকবেন। পোশাক, প্রসাধনী, খেলনা, ইলেকট্রনিকসের ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। পারিবারিক স্বাচ্ছন্দ্য ও আর্থিক ভারসাম্য বজায় থাকবে।

সিংহ

সম্পত্তি কেনা বা বিক্রির জন্য আজকের দিনটি আপনার জন্য শুভ। অফিসে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। অফিসের গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি অর্থসংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন।

কন্যা

অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে কোনো নথিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকুন। আজ আপনি প্রতারিত হতে পারেন। সরকারি চাকরিজীবীদের বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন।

তুলা

কঠোর পরিশ্রমের সাফল্য পেতে পারেন আজ। আপনার উন্নতির স্বপ্ন শিগগিরই পূরণ হতে পারে। ব্যবসায়ীরা আজ হতাশ হবেন। পারিবারিক ক্ষেত্রে ঝামেলা দেখা দিতে পারে। বাড়ির বড়দের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ না করলেই ভালো হবে।

বৃশ্চিক

অফিসে আচরণ সংযত রাখুন। ব্যবসায়ীদের সমস্ত সরকারি নিয়ম মেনে চলতে সতর্ক থাকতে হবে। সামান্য ভুলে বড় কোনো ক্ষতি হতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে।

ধনু

আজ আশপাশের লোকজনের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাজে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মকর রাশি

যারা পরিকল্পনা করে কাজ করেন, আজ তাদের জীবনে সহজেই সাফল্য আসবে। ব্যবসায়ীদের আজ যেকোনো বিষয়ে সতর্ক থাকতে হবে। ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। শিক্ষাক্ষেত্রে সন্তানের সাফল্যে প্রশংসা পাবেন।

কুম্ভ

বিদেশ যাওয়ার স্বপ্ন আছে যাদের, আজ কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। আজ বাবার সাহায্যে আপনার কোনো বড় সমস্যার সমাধান হবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।