শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

কাল পর্দা উঠছে বিপিএলের নবম আসরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাল পর্দা উঠছে বিপিএলের নবম আসরের

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে খেলা।

শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটাও শুরু হবে বেলা আড়াইটায়। একই দিনে সন্ধ্যা ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে রংপুর। ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে এ টুর্নামেন্টের প্রথম পর্ব।

এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাবে চট্টগ্রামে। দুইদিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম পর্ব শেষ হবে ২০ জানুয়ারি। এরপর দুদিনের জন্য আবারও বিপিএল ফিরবে ঢাকায়। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে।

টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ৭ দল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।