শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৮ জন শ্রমিক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৮ জন শ্রমিক আহত
কোনাবাড়িতে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে অন্তত ৮ জন শ্রমিক আহত

গাজীপুরের কোনাবাড়িতে একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ৮ জন শ্রমিক আহত হয়েছে । আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর কেন্দ্রীয় কারগার রোটে দেওয়ালিয়াবাড়ি এলাকার মিউচুয়াল ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ১১ টা দিকে কারখানার ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয় । আহতদের মধ্যে জাহিদুল ইসলাম (২৫),বাদশা (২২),রাসেল (৪০),আলামিন (২০),মজনু (৪৫),মঞ্জুরুল (৩০),আসাদুল( ৩৫)এবং আরিফ( ২৩) কে কোনাবাড়ি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে ।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেরাজুল ইসলাম জানান, কারখানার সেন্টারিং দুর্বল থাকার কারণে ধসে পড়েছে। তবে, কোন নিহতের খবর পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা ।

কারখানা কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যেতে কোন বক্তব্য দিতে রাজি হননি ।

যূথী/দীপ্ত সংবাদ