শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

কাতার বিশ্বকাপে আজ মাঠে নামবে ৬দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাতার বিশ্বকাপে আজ মাঠে নামবে ৬দল

কাতার বিশ্বকাপে আজ ৩টি ম্যাচ হবে। গ্রুপ ‘এ’ তে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সেনেগাল। আর ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইরান এবং যুক্তরাষ্ট্র খেলবে ওয়েলসের বিপক্ষে।

প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ইরান। দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ১৯৬৬ সালে শিরোপা জেতা ইংল্যান্ড বিশ্বকাপে খেলেছে ১৬ বার আর ইরান ৪ বার। এবার টানা তৃতীয়বার হলেও একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি ইরান।

দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে মাঠে নামবে নেদারল্যান্ডস। আল থুমানা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। তৃতীয়বার বিশ্বকাপ খেলা সেনেগাল দলে নেই তাদের সেরা তারকা সাদিও মানে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা নেদারল্যান্ডস দলে রয়েছে ভার্জিল ভ্যান ডাইক, মেমফিস ডিপেইদের মত খেলোয়াড়।

দিনের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ৬৪ বছর পর এবার বিশ্বকাপে খেলছে ওয়েলস।