শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছে ২০বছর বয়সী ঘানিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছে ২০বছর বয়সী ঘানিম

কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছে ২০ বছর বয়সী এক যুবক। ঘানিম আল মুফতাহ নামের এই কাতারি যুবক শারীরিক প্রতিবন্ধী।

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে দুই হাতে ভর দিয়ে মঞ্চে আসেন ঘানেম আল-মুফতাহ। ঐক্য আর বৈচিত্রের প্রতি সহনশীলতার বার্তা উঠে আসে ২০ বছর বয়সী এক কাতারি যুবকের কণ্ঠে।

কডাল রিগ্রেশন সিন্ড্রোমে আক্রান্তের কারণে জন্ম থেকেই পা নেই ঘানেমের। যে রোগে শরীরের নিচের অংশ বাড়ে না। কিন্তু সেই সব বাধা টপকে মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই যুবক। তিনি জনপ্রিয় ইউটিউবার, একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও মানবসেবীও।

ঘানেম আল-মুফতাহ এবারের ফুটবল বিশ্বকাপে ফিফার শুভেচ্ছাদূত। পড়ছেন ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে। মানবকল্যাণে বিলিয়ে দিতে চান নিজেকে। ২০১৪ সালে কুয়েতের আমির, শেখ শাবাহ আল আহমদে আল শাবাহ, তাকে শান্তির দূত নামে অভিহিত করেন।