শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাটল কুয়াশা, ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাটল কুয়াশা, ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, ‘কুয়াশার মাত্রা কমে যাওয়াতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। জরুরি পণ্যবাহী যানবাহন এবং যাত্রীদের অগ্রাধিকার দেয়া হবে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ বেলা ১১টার দিকে কুয়াশা কমে যাওয়ার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট–বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

এসএ