শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

কাকরাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাকরাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কোটা সংস্কারের এক দফা দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজসহ কাকরাইলের আশপাশের এলাকায় ছাত্র–ছাত্রীরা কাকরাইল মোড়ে সড়কে অবস্থান নেন। ফলে কাকলারই–মালিবাগ বিজয়নগর পল্টন এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলন থেকে শিক্ষার্থীদের ‌‘চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে—স্বৈরাচার, স্বৈরাচার’, ‘আবার ভাই মরলো কেন প্রসাশন জবাব চাই’ বলে নানান স্লোগান দিতে দেখা গেছে।

গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।

এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ