শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কলেজে অ্যান্ড্রয়েড ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কলেজে অ্যান্ড্রয়েড ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশ নিষেধ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ মে) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শৃঙ্খলার স্বার্থে কলেজ ক্যাম্পাসে মোটর বাইক এবং শ্রেণি কক্ষে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। কোনো শিক্ষার্থী এই আদেশ লঙ্ঘণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। নোটিশে শিক্ষার্থীদেরকে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে কলেজে আসতেও বলা হয়।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করতে এবং শ্রেণিকক্ষে পাঠকার্যক্রমে মনযোগ ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কলেজ ক্যাম্পাস ছোট হওয়ায় মোটর সাইকেলের চলাচলে শ্রেণিকক্ষে পাঠদানে ব্যাঘাত ঘটার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা থাকায় মোটর সাইকেল প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

 

নাবিল/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।