শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কলাবাগানে ৬ তলা থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কলাবাগানে ৬ তলা থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

রাজধানী কলাবাগান থানার ভূতের গলি এলাকায় ৬ তলা ভবন থেকে লাফ দিয়ে মো. আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎস ভোর ৪টায় মৃত ঘোষণা করেন।

নিহত আবিদ আহনাফ চৌধুরী কলাবাগান ৫২/এ, নর্থ রোড এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

নিহতের মামা রকিবুল কামাল জানান, পরশুদিন চট্টগ্রাম থেকে বাসায় আসি। আবিদ আমার কাছেই ছিল রাতে। রাতের কোনো এক সময় ৬ তলা ছাদ থেকে নিচে পড়ে যায়। সে নিজে লাফিয়ে পড়েছে, না কেউ তাকে ফেলে দিয়েছে— বিষয়টি নিয়ে এখনও আমাদের কাছে রহস্য রয়ে গেছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসকরা জানান— আমার ভাগিনা আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।